
দৃশ্যটা গত কালই দেখা গেছে মিরপুর স্টেডিয়ামে। সেখানে খেলা চলছে সুপার লিগের, আর ডাগআউটে বসে খেলা দেখছেন সাকিব আল হাসান। সুপার লিগ আর রেলিগেশন লিগ, দুটিত কোনটিতেই নেই তার দল মোহামেডান, তাই সাকিব এখন দর্শক। সেজন্য খেলার বাইরে থাকতে হচ্ছে মাহমুদউল্লাহ, রুবেলদেরও।
তাদের কথা মাথায় রেখেই আগামীকাল মিরপুরে আয়োজন করা হয়েছে একটি টি-টোয়েন্টি ম্যাচের।
প্রিমিয়ার লিগে এই মুহূর্তে শাইনপুকুর, মোহামেডান ও প্রাইম ব্যাংকের কোনো খেলা নেই। তাই এই তিন দলের ক্রিকেটারা কাল বিসিবি সবুজ ও বিসিবি লাল- এই দুই দলে ভাগ হয়ে খেলবেন। সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ, লাল দলের সাকিব আল হাসান। ম্যাচ শুরু হবে মিরপুর স্টেডিয়ামে, বিকেল পাঁচটায়।
বিসিবি সবুজ:
১) মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),
২) মেহেদি মারুফ,
৩) আল আমিন,
৪) সাদমান ইসলাম,
৫) আরিফুল হক,
৬) নাহিদুল ইসলাম,
৭) ইরফান শুক্কুর,
৮) তাইজুল ইসলাম,
৯) শুভাশিস রায়,
১০) দেলওয়ার হোসেন,
১১) এবাদত হোসেন,
১২) শরিফুল ইসলাম,
১৩) সাঈদ সরকার।
বিসিবি লাল:
১) সাকিব আল হাসান (অধিনায়ক),
২) রনি তালুকদার,
৩) জাকির হাসান,
৪) আফিফ হোসেন,
৫) তৌহিদ হৃদয়,
৬) শুভাগত হোম চৌধুরী,
৭) মোহাম্মদ সাইফুদ্দিন,
৮) রুবেল হোসেন,
৯) কাজী অনীক,
১০) মোহাম্মদ আজিম,
১১) রাইয়ান উদ্দিন,
১২) জনি তালুকদার,
১৩) সাব্বির হোসেন।
