
দল না পেয়ে বিপিএল নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি। আর অবশেষ সেই প্রতীক্ষার অবসান। ফিরলেন সেই আগের দলেই। বিপিএলে রংপুরের হয়ে মাঠে নামছেন শামসুর রহমান। আর শামসুর রহমান জানান তার অনূভুতির কথা।
”আলহামদুলিল্লাহ” দল পেয়ে ভালো লাগছে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে চাই। রংপুরের আস্থার প্রতিদান দিতে চাই।
শামসুর আরো বলেন ,আসলে প্রথমে অনেক খারাপ লেগেছিল মনে হচ্ছিল বিপিএল খেলতে পারব না। যখন শুনলাম রংপুরের হয়ে খেলতে পারবো তখন খুব ভালো লাগছে। এবার তাদের হয়ে কিছু করতে চাই।
