বরতর্মানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহীদ আফ্রিদির টুইট নিয়ে উতপ্ত পাক-ভারত। আর এতে করে ভারতের সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। কিন্তু এরকম অবস্থায় পাক কিংবদন্তি পেসার শোয়েব আখতারের টুইট যেন একটু শান্তি নিয়ে এল।

শনিবার (৭ এপ্রিল) টুইটারে রাউলপিন্ডি এক্সপ্রেস লেখেন, ‘সময় এসেছে দু’দেশের যুবাদের উঠে দাঁড়ানোর। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন , কেন ৭০ বছরেও দু’দেশের সমস্যার সমাধান হল না। আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কি আরো ৭০ বছর এই ঘৃণা নিয়ে বাঁচতে চাও?’

কাশ্মীর ইস্যূতে সম্প্রতি গরম হয়ে উঠেছে ভারত পাকিস্তান। ভারতীয় সেনাদের দ্বারা মাঝে মাঝেই রক্ত ঝরে বরফের উপত্যকায়। টুইটার একটি পোস্ট করে কাশ্মীরের সমস্যার জন্য ভারতকে দায়ী করেন আফ্রিদি। তিনি লেখেন, ‘কাশ্মীরের মানুষের উপর অত্যাচার চলছে। এখন রাষ্ট্রসংঘ আর অন্যান্য সব আন্তর্জাতিক সংস্থাগুলো কোথায়? তারা কেন এই রক্তপাত বন্ধ করছে না।’

কাশ্মীরকে ‘ভারত অধ্যুষিত কাশ্মীর’ উল্লেখ করায় ভারতীয় নেটিজেনের রোষের মুখে পড়েন পাকিস্তানের তারকা ক্রিকেটার। টুইটারে কাশ্মীর নিয়ে ভারত বিরোধী মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট সর্মথক সহ প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন প্রাক্তন পাক-অধিনায়ক শহীদ আফ্রিদি। গৌতম গম্ভীর, বিরাট কোহলির ছাড়াও আফ্রিদিকে পাল্টা জবাব দেন সচিন টেন্ডুলকার ও শিখর ধাওয়ান।