ক্রিকেটের সর্ণযুগ চলছে পাকিস্তানের। ২০১৬ সাল থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছে পাকিস্তান দল। তরুণ খেলোয়াড়দের নিয়ে শূণ্যে ভাসছে তারা। এই তারুণ দল নিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান। এছাড়াও টি-টুয়েন্টি ক্রিকেটে এক নম্বর দল পাকিস্তান!  কয়েকদিন আগেই স্বাগতিক জিম্বাবুয়েকে ওয়ানডেতে হোয়াইটাওয়াস করেছে পাকিস্তান।

জিতেছে টি-টুয়েন্টি সিরিজও। এশিয়া কাপের আগে তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তবে জিম্বাবুয়কে বাজে ভাবে পরাজিত করে  বেশ কনফিডেন্ট তাদের।  আর তাই এশিয়া কাপে পাকিস্তানকেই ফেবারিট বলে মনে করছেন পাকিস্তান টেস্ট দলের নিয়মিত সদস্য আসাদ শফিক।

এশিয়া কাপ নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার সম্ভাবনা অনেক বেশী। খেলোয়াড়রা অনেক পরিশ্রম করেছে যা মাঠের পারফর্মেন্সে দেখা যাচ্ছে। বিগত ১৮ মাস ধরেই দারুণ ফর্মে আছে দলটি।’

অন্যনদিকে জিম্বাবুয়েকে পরাজিত করে আত্নবিশ্বাসী তারা। এ ব্যাপারে আসাদ শফিক বলেন, ‘জিম্বাবুয়ের মাটিতে সফল সিরিজ শেষে খেলোয়াড়দের মাঝে আরও আত্মবিশ্বাস বেড়েছে। আর তারাও চাইবে এই ফর্ম ধরে রেখতে এশিয়া কাপের জন্য।’