অ্যাশেজে নিজের ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি পেলেন স্টিভেন স্মিথ। ২২ তম সেঞ্চুরি করতে স্মিথের লেগেছে ১০৮ ইনিংস।

অার এ সেঞ্চুরি র ফলে রেকর্ড করলেন স্মিথ। টানা চতুর্থবারের মতো এক বর্ষপঞ্জিকায় এক হাজার রানের কীর্তি গড়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

চলতি বছরের আগে ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালেও স্মিথ হাজার রান করেছিলেন।  ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা চার বছর হাজার রান তোলার রেকর্ড গড়েছেন স্মিথ।