বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ কাঁপাতে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ঢাকায় এসেছেন অনেক আগেই। ব্যাট ও বলেরর মাধ্যমে মাঠ কাঁপিতে চলছেন তিনি। এবার ঢাকায় আসলেন ভারতের টেনিস তারকা ও শোয়েব মালিকের সহধর্মিণী সানিয়া মির্জা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলটির ফেসবুক পেইজে শোয়েব মালিক ও সানিয়া মির্জার ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘শোয়েব মালিকের সহধর্মিনী, বিশ্ব টেনিসের অন্যতম তারকা সানিয়া মির্জা উইন অর উইন স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সাপোর্ট করতে এখন ঢাকায়।’