আগামী জুন থেকে শুরু হতে যাচ্ছে আফগানদের সাথে ৩ ম্যাচ টি২০ সিরিজ। তাই বসে নেই টাইগার্স শিবির চলছে অনুশীলন। পবিত্র মাহে রমজান মাসেও রোজা রেখে অনুশীলন করে যাচ্ছে মুশফিক তামিমরা

এ বিষয়ে টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার বলেন, “আসলে রোজা হচ্ছে প্রত্যেকের ধর্মের বিষয়, তাই সবাইকে রোজা রাখা উচিৎ। আর রোজা রেখে যদি সবাই নিজেদের ১০০% দিতে পারেন তাহলে রোজা রাখাই উচিৎ। এখানে কারো কোন ছাড় দেওয়া উচিৎ নয়।”

গতবছর অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিও হয়েছিলো রোজার সময়। দলের অধিকাংশ ক্রিকেটারেরা খেলেছিলেন রোজা রেখে। দলে থাকার ফলে এটি দেখেছিলেন সৌম্য। তাই তিনি আরো বলেন, “গত চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম ভাই, রিয়াদ ভাই মুশফিক ভাই, সাকিব ভাইয়েরা রোজা রেখে খেলেছেন। তাদের পারফর্মেন্সতো খারাপ হয়নি তাহলে রোজা ছাড়ার কি দরকার। আমার কাছে এমন কোনো অপশন থাকতো তাহলে আমিও তাই করতাম।”