সিরিজে টিকে থাকার ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০ তে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল, প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৫ রানে হেরেছিল সাকিব বাহিনী। ১ম ম্যাচের ব্যাটে বলে বাজের পারফর্মেন্সের কারণে একাদশে পরিবর্তন স্বাভাবিকই, স্পিন সহায়ক উইকেটে একাদশে আসতে পারে অতিরিক্ত একজন স্পিনার।

এছাড়াও একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তার জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে। পরিবর্তন আসতে পারে পেস অ্যাটাকেও, আবু জায়েদ রাহির জায়গায় সুযোগ পেতে পারেন আরেক পেসার আবু হায়দার রনি।

বাংলাদেশের সম্ভব্য একাদশঃ

১। তামিম ইকবাল

২। লিটন কুমার দাস

৩। সাকিব আল হাসান (অধি)

৪। মুশফিকুর রহিম

৫। মাহমুদুল্লাহ রিয়াদ

৬। সাব্বির রহমান

৭। সৌম্য সরকার

৮। মেহেদি হাসান মিরাজ

৯। আবু হায়দার রনি

১০। নাজমুল হোসেন অপু

১১। রুবেল হোসেন

আবু জায়েদ রাহি হয়তো আজ আরো একটা সুযোগ পেতে পারেন, তবে সেই সম্ভাবনা বেশ কম। এছাড়াও সৌম্যের জায়গায় আরিফুল হোসেনকেও দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। যাই হোক জয় ছাড়া কোন পথ নেই টাইগারদের জন্য, কারণ হারলেই প্রথমবারের মত আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হারবে বাংলাদেশ।।