ক্রিকেট মাঠে মাথা বাঁচাতে হেলমেট পরেন ক্রিকেটাররা, কিন্তু তাই বলে মুখে মাস্ক পরে মাঠে নামবে ক্রিকেটারররা! আগামীকাল (রবিবার) সকাল বেলা এমন দৃশ্যেরই সাক্ষী থাকল ভারতের দিল্লির ফিরোজ শাহ কোটলা।

কারণ দিল্লির বায়ু দূষণ। এমনকী বায়ু দূষণের জেরে কালকের দিন লাঞ্চের পরেও কিছুক্ষণের জন্য থমকে থাকে খেলা। ক্রিকেট মাঠে এমন ঘটনা কার্যত নজিরবিহীন।

লাঞ্চের পরে খেলা শুরু হতেই বায়ু দূষণের কারণের শ্রীলঙ্কান পেসার লাকমল মাঠের মধ্যে কাশতে শুরু করেন। বন্ধ রাখতে হয় খেলা। এর পরেই শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চণ্ডীমল সকল ক্রিকেটার মুখে মাস্ক পরে ফিল্ডিং করতে শুরু করেন।

ক্রিকেট মাঠে এমন দৃশ্যও নতুন। এরই মধ্যে ট্রিপল সেঞ্চুরির অনেক আগেই ২৪৩ রানে আউটি হয় কোহলি। কিন্তু ভারতের বিপুল রানের চাপের সামনে পড়ে কি না জানা নেই, দূষণ নিয়ে বার বার আপত্তি জানাতে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

এমনকী শ্রীলঙ্কার টিম ফিজিও, ভারতের কোচ রবি শাস্ত্রীও মাঠে নামেন আম্পায়ারদের সঙ্গে আলোচনা করার জন্য। খেলা চালানো নিয়ে বার বার আম্পায়ারদের কাছে আপত্তি জানাতে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

মাঠে নামেন শ্রীলঙ্কার কোচও। তাঁদের অভিযোগ, ধোঁয়াশার জন্য বল দেখতে পাওয়া যাচ্ছে না। ধোঁয়াশার জেরে জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাডলাইটও। শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ বোধ করছেন অভিযোগ তুলে ড্রেসিংরুমে ফিরে যান। তাঁদের বদলি ফিল্ডার মাঠে নামে। এই করতে করতে একটা সময় শ্রীলঙ্কার বদলি খেলোয়াড়ও আর হাতে ছিল না।

বাধ্য হয়ে কিছুক্ষণ দশজনে ফিল্ডিং করে শ্রীলঙ্কা। মজার বিষয় হল, দৃশ্যমানতা কমে গেলে খেলা হবে কি না, তা নির্ধারণ করতে পারেন আম্পায়াররা। কিন্তু দূষণের জন্যে খেলা চালাতে অসুবিধা হওয়ার মতো পরিস্থিতি সচরাচর তৈরি হয় না। তাই তাঁরা খেলা বন্ধ করেননি।