
মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। আর ঢাকা টেস্টে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সানজামুলের জায়াগায় প্রায় চার বছর পরে দলে ফিরেন আব্দুর রাজ্জাক ও মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে আসেন সাব্বির রহমান।
অন্যদিকে দুটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলেও লাক্সান সান্দাকান ও লাহিরু কুমারার জায়গায় দলে এসেছেন আখিলা ধনঞ্জয় ও দানুশকা গুনাথিলাকা।
চার বছর পরে টেস্ট দলে ফিরেই আগুন ঝড়া বলিং করলেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। তার দুর্দান্ত বলংয়ে শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেট শিকার করে। রাজ্জাক এর মত তাইজুল ইসলামও নেন ৪টি ও মুস্তাফিজ শিকার করে ২টি।
ফলে ২২২ রানে অল আউট হয় শ্রীলংকা। দলের সয়ে সর্বোচ্চ রান করে ওপেনার কুশাল মেন্ডিস। ৯৮ বল খেলে ১০ চার ও এক ছয়ের সাহায্য ৬৮ রান সংগ্রহ করে। এর পর আছে রোশান সিলভা । ১২৪ বল মোকাবেলা করে ৩ চার ও ১ ছয়ের সাহায্য ৫৬ রান করে
