
খেলোয়াড়দের সার্বিক পারফরম্যান্স ভালোভাবে বিশ্লেষণ করার জন্য ‘জিপিএস প্লেয়ার ট্র্যাকিং’ ডিভাইস ব্যবহার করবে ব্রাজিল। আর তাই স্টাটস্পোর্টস নামে আয়ারল্যান্ডের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে চুক্তি করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আর এই ডিভাইসটি অনুশীলনের সময় খেলোয়াড়দের পোশাকে লাগানো থাকবে। এছাড়া এই ডিভাইস দিয়ে খেলোয়াড়দের পারস্পরিক দূরত্ব, গতি ও ক্ষিপ্রতা বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য প্রেরণ করবে। […]









