
অাগামী কাল (১৫ ফেব্রুয়ারি) মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। অার এই ম্যাচকে সামনে রেখে মিরপুরে অনুশীলনে ঘাম ঝড়াছেন বাংলাদেশ দল। তবে মিরপুরে মাঠে ঘটেছে এক মজার ঘটনা। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালকে বল হাতে স্পিন বল করতে দেখা গেছে।
তার সেই বোলিংয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এর অাগে জাতীয় দলে হয়ে চট্টগ্রামে এক টেস্ট ম্যাচে বোলিং করেছিলেন তামিম ইকবাল। এছাড়া ওয়ানডেতেও এক ওভার বোলিং করেছেন তিনি।
