ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। তাই সিরিজ সেরা ও ম্যাচ সেরাও হয়েছেন তিনি। সেই সাথে অস্ট্রলিয়ার ব্যাটসম্যান ড্যারেন লেহম্যানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর ওয়ানডে সিরিজে নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশী অপেনার তামিম ইকবাল। সিরিজের প্রথম ম্যাচে করে অপরাজিত ১৩০। দ্বিতিয় ম্যাচে করে ৫৪ রান এবং সিরিজ নির্ধারণী ম্যাচে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তিন ম্যাচে দুই সেঞ্চুরি এবং এক হাফ-সেঞ্চুরি সাহায্যে ২৮৭ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহক তামিম। যা উইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক কোন সিরিজে বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান। এছাড়াও সফরকারী ব্যাটসম্যান হিসেবে উইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে কোন সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তামিম। এর আগে এই রেকর্ডটি ছিল অজি ব্যাটসম্যান ড্যারেন লেহম্যান এর। তিনি করেছিলেন ২০৫ রান।

তামিমের পরেই ১ সেঞ্চুরি এবং ১ হাফ-সেঞ্চুরিতে মোট ২০৭ রান করে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। ১৯০ রান করে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

সেরা পাঁচ ব্যাটসম্যান:

১.তামিম ইকবাল- ২৮৭ রান(বাংলাদেশ)

২.শিমরন হেটমায়ার-২০৭ রান (ওয়েস্ট ইন্ডিজ)

৩. সাকিব আল হাসান-১৯০ রান (বাংলাদেশ)

৪.ক্রিস গেইল-১৪২ রান (ওয়েস্ট ইন্ডিজ)

৫.রভম্যান পাওয়েল-১১৮ রান(ওয়েস্ট ইন্ডিজ)