
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে গত ২৯ তারিখ অনুশীলন করার সময় আঙ্গুলে আঘাত পায় তামিম। তার পর তিন দিনের বিশ্রামে থাকার কথা ছিল তামিমের। কিন্তু ঐদিনের পর থেকে আর অনুশীলন করেন নি তামিম। গতকাল বৃহস্পতিবার জানা গেছে, তামিমের আঙ্গুলের চিড় ধরা পড়েছে। এশিয়া কাপে তামিম ইকবালের খেলা নিয়েও রয়েছে সংশয়।
গতকাল বিসিবি এক সুত্রে জানা যায়, তামিমের খেলার সম্ভাবনা রয়েছে ফিফটি-ফিফটি। এদিকে তামিমের ইনজুরি ভাবনা থেকেই স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যান নিয়ে যাচ্ছে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার বাংলাদেশে এশিয়া কাপ দলে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হককে যুক্ত করা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তামিমের ইনজুরির কথা মাথা রেখেই স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যান যোগ করেছেন। নান্নু বলেছেন, ‘শান্তর পর তামিমেরও হাতে একটু চোট আছে। তাই আমরা বিকল্প বাঁহাতি ব্যাটসম্যান রেখে দিলাম। প্রয়োজন পড়লে যাতে মুমিনুলকে ব্যবহার করা যায়।’
গতকাল বৃহস্পতিবার ফিজিও থিলান চন্দ্রমোহনের শরণাপন্ন হন তামিম। তামিমের আঙ্গুল পর্যবেক্ষণ করে দেখার পর তামিমকে ড্রেসিং রুমে প্রবেশ করতে দেখা যায়।
এর একটু পর আঙ্গুলে ব্যান্ডেজ করে অনুশীলন করে বাঁহাতি এই ওপেনার। এরপর দলের সাথে আরও কিছুক্ষণ অনুশীলন করতে দেয়া যায় তামিম ইকবালকে। অনুশীলন শেষেও সেদিন তামিমের আঙ্গুলে ব্যান্ডেজ দেখা গিয়েছিল।
