
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে লাকমলের ওভারের প্রথম বল তামিমের হাতের কজ্বিতে লেগে বুড় আংগুলে চির ধরে। এর পর মাঠের বাহিরে যেতে হয় তামিমকে। মাঠ থেকে বের হয়ে হাসপাতালে যেতে হয় তাকে। তখন সকলে বলেছিলো মাঠে নামা হবে না তামিমের।
কিন্তু সকলকে অবাক করে মাঠে নামে তামিম। মাঠে নেমে লাকমলের একটি বল মোকাবেলা করে। মুশফিককে সঙ্গ দিয়ে করে ৩২ রান।
এর পর থেকে প্রশংসা কুড়াতে থাকে তামিম। দেশ বিদেশ থেকে সকলে প্রশংসা করে তামিমের। তাই তালিকা থেকে বাদ যায়নি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিও ফোন করে তামিমকে।
তামিম ইকবালকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করাও। কুণ্ঠাবোধ না করে যে কোনো বিষয়ে আমাকে জানাও।
