
এশিয়া কাপ খেলতে গিয়ে হাতে আঘাত পয় তামিম ইকবাল। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে শ্রীলংকার পেসার লাকমলের করা প্রথম বলটি তামিমের হাতে লাগে। এর পর এশিয়া কাপে আর খেলা হয়নি তামিমের। দেশে ফিরে আসতে হয় তাকে।

তবে আগামীকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ইংল্যান্ডে যাচ্ছে তামিম ইকবাল। ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ডেভিড ওয়ারউইকের কাছে চোট পাওয়া হাত দেখাতে উড়াল দিবে তামিম। বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন।

সুজন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ইংল্যান্ডে যাচ্ছে তামিম। তার হাতে অপারেশন লাগবে কী না সেটা তিনিই ভালো বলতে পারবেন।
এদিকে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আশা করছেন তার হাতে অপারেশন লাগবে না। তিনি বলেন, ‘চোট পাওয়া হাত দেখাতেই মূলত তামিম ইংল্যান্ডে যাচ্ছেন। ওখানে ডা. ডেভিড ওয়াকউইকে তিনি দেখাবেন। উনি নিজেই তামিমের হাত দেখতে চেয়েছেন। আশা করি অপারেশন লাগবে না।’
