
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাত্র ২৩৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। তবে এর মাঝে ব্যাতিক্রমী ছিলেন শুধু তামিম ইকবাল। দলের বিপদের সময় একাই সেঞ্চুরি তুলে নেন তিনি। এবার তামিম নিজেই জানালেন তার দলের ব্যাটসম্যানদের এমন ব্যার্থতার কথা।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি যখন ব্যাটিং করতে যাই, যখন আমার এক-দুইটা বাউন্ডারি হয়ে যায়, তখন সত্যি কথা, ওভাবে কোনো কিছু মনে হয়নি। হ্যাঁ ওরা ভালো বল করছিলো এটা ঠিক।
যদি আমাদের ডিসমিসালগুলো দেখেন আমরা কিন্তু তেমন কোনো ব্রিলিয়ান্ট ডেলিভারিতে আউট হয়নি। হ্যাঁ তারা তাদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। সেখানেই তারা সফল হয়েছে। আমরাই ভুল শট খেলে আউট হয়েছি। কালকে আর পরশু উইকেটটা ভালো থাকবে। একটু ধীর গতি যা আছে তা কালকের মধ্যেই কেটে যাবে।’
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
