
বিসিবির বেতনের চুক্তি যে আরো বাড়ানো হয়েছে। এই তালিকায় থেকে এবার ন্তউন চুক্তিতে যোগ হয়েছেন আরো অনেকেই। সেই তালিকায় আছেন সৈয়দ খালেদ আহমেদ এবং সাইফফুদিনরা।
প্লাস’ ক্যাটাগরিতে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা পাবেন মাসে ৪ লাখ টাকা করে।
‘এ’ ক্যাটাগরিতে থাকা ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান পাবেন মাসে ৩ লাখ টাকা করে।
‘বি’ ক্যাটাগরিতে থাকা মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামরা মাসে পাবেন ২ লাখ টাকা করে।
রুকি তথা শিক্ষানবিশ ক্যাটাগরিতে থাকা আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদরা পাবেন মাসে ১ লাখ টাকা করে। তবে এই বছরে বাদ পড়েছেন নাজমুল অপ। যিনি আগের চুক্তিতে ছিলেন।
