
টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ বারের মত সেঞ্চুরি তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ারর সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংসের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫১ বলে সেঞ্চুরি করেন তিনি। ৯টি চার ও ৬টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৫৭ বল খেলে ১০৬ রান করে লাফলিনের বলে আউট হন।
শেন ওয়াটসনের ১০৬ রান ও সুরেশ রায়নার ৪৬ রানের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে চেন্নাই সুপার কিংস।
আইপিএলের চলতি আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ক্রিস গেইল করেছিলেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি। আজ দ্বিতীয় সেঞ্চুরি করলেন ওয়াটসন। যা আইপিএলের চলতি আসরে তার প্রথম। আর সব মিলিয়ে তৃতীয়।
