
সাধারণত যে কোন খেলায় যারা ম্যান অফ দ্য ম্যাচ হন তাদের হাতে ট্রফি বা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। তবে কিছু কিছু দেশে খেলোয়াড়দের যে সমস্ত পুরস্কার প্রধান করা হয় সেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন।
ঘানায় একটি লীগে ম্যান অফ দ্য ম্যাচের পুরুস্কার হিসেবে এক খেলোয়াড়কে দেওয়া হয়েছিল জোড়া জুতা।
বোস্টনে খেলোয়াড়কে পুরুস্কার হিসেবে দেওয়া হয়েছিলো গামলা ভর্তি বাড়ির জিনিসপত্র।
জিম্বাবোয়ের খেলোয়াড়কে পুরস্কারে দেওয়া হয় বিয়ার।
স্কি মহিলা বিশ্বকাপে বিজয়ী লিডসে উইনকে একটি গরু দেওয়া হয়।
বাহরাইন গ্র্যান্ড প্রিক্সের বিজয়ী দৌড়বিদ লুই হ্যামিলটনকে প্রতিদিন একটি করে পানির বোতল দেওয়া হয়। ৫১ তম রাষ্ট্রপতি সাইক্লিং ট্যুরের প্রথম পর্যায়ে বিজয়ী হওয়ার পর মার্ক ক্যাভেনশকে পুরস্কারে কলার কাঁদি দেওয়া হয়।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হচ্ছে। যেখানে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল লীগে ম্যাচের পরে ‘প্লেয়ার অফ্ দ্য ম্যাচ‘ কে ৫ গিগাবাইট ইন্টারনেট ডেটা দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার প্রাইভেট টেলিকম কোম্পানি টেলকোম মীমলোওভি সানটাউন্সের অধিনায়ক লোমফো কিকানাকে এই পুরস্কার দিয়েছে।
