
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৫ বলে ১১১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। কোহলির শতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে সফরকারীরা। নিশ্চিত করেছে সিরিজও। এ শতক দিয়ে ওয়ানডেতে রান তাড়া করতে নেমে শতক হাঁকানোর ক্ষেত্রে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি।কিংস্টনে এ শতকটি ছিল কোহলির ক্যারিয়ারের ২৮ তম শতক। […]









