বাংলাদেশ চেয়েছিলো লিডটাকে যতটা পারা যায় এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সঙ্গে মাটি আকড়ে পড়ে থাকা। চট্টগ্রাম টেস্টের শেষদিন বিকেলে হয়তো এমনি ভাবনা নিয়েই ব্যাটিং করছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু ১৭ ওভার বাকি থাকতেই ড্র হয়ে গেল ম্যাচ। সে জন্য মাহমুদউল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করার পর এই তথ্য দিলেন মাহমুদউল্লাহ। রোববার ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ড্রয়ের কলটা ওদের (শ্রীলঙ্কার) তরফ থেকেই আসে। যেহেতু রেজাল্ট হচ্ছে না, তো তাড়াতাড়ি শেষ করে ফেললেই ভালো।’