
আজকের ম্যাচে রেকর্ড করলেন মাশরাফি। এত দিন বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের তালিকায় ম্যাচ জয়ের দিক থেকে সবার ওপরে ছিলেন হাবিবুল বাশার সুমন। বর্তমান জাতীয় দলের সহকারী এ নির্বাচকের অধীনে ৬৯ ওয়ানডে ম্যাচে ২৯টিতে জয় পায় বাংলাদেশ।
জাতীয় দলের সাব্কে এই অধিনায়কের চেয়েও কম ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়লো মাশরাফি। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে একদিনের ক্রিকেটে ৫৩ ম্যাচে ৩০ টিতে জয় পায় বাংলাদেশ।
অাজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে ৯১ রানে জয় পেয়ে অনন্য উচ্চতায় মাশরাফি।
