লিও মেসি, বার্সার আর্জেন্টাইন খুদে জাদুকর বছরের পর বছর ধরে বিস্ময়ের জন্ম দিয়ে যাচ্ছে।যখনই আমরা মেসিকে দেখি আমাদের মাঝে কিছু এনার্জি চলে আসে।

মেসি তার পুরো ক্যারিয়ার জুড়েই অবিশ্বাস্য সব কাজ করে যাচ্ছে যা তার রেকর্ডগুলোর দিকে তাকালেই বোঝা যায়।মেসি এখন পর্যন্ত পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন।এবং সেই প্রথম ফুটবলার যে এ কীর্তি গড়েছে।

এসব কিছু বাদ দিলেও মেসির খেলার প্রতি ক্ষুধা, জেতার আগ্রহ, দলের জরুরি প্রয়োজনে গোল করা, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সবকিছুই তাকে সাফল্যের শিখরে পৌছে দিয়েছে। সেই সাথে তার রেকর্ড এর ঝুড়িকে সমৃদ্ধ করেছে।

মেসির এমন কিছু রেকর্ড আছে যা কোনদিন ভাংগা সম্ভব হবে কি না তা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। তার এমনই ৫ টি রেকর্ড তুলে ধরা হলো যা হয়ত অন্যের কাছে অধরাই থেকে যাবে সারাজীবন।

১.লা লীগায় সর্বোচ্চ গোল স্কোরার।

এই খুদে জাদুকর লীগে এখন পর্যন্ত ৩৬৫ টি গোল করেছে ৪০০ ম্যাচ খেলে যার গড়.০.৯১.এখন পর্যন্ত এমন কোন চিহ্ন দেখা যাচ্ছে না যা দেখে মনে হয় তার গোলের হার কমে যাচ্ছে যদিও তার বয়স এখন ৩০।  সে ২০১৭/১৮ মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৬ গোল করেছে।তার এই গোলের হার দেখে মনে হয় না কেউ এ রেকর্ড ভাংগতে পারবে।

২. ইউরোপের টপ ৫ লীগের মধ্যে একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল।

লিও মেসি বার্সার প্রান।তার গোলের ক্ষুধা দিনদিন যেন বাড়ছেই।এই এল ক্লাসিকোতে তার গোলটা ছিল বিশেষ কিছু কারন এই গোলের মাধ্যমেই এই আর্জেন্টাইন বায়ার্ন লিজেন্ড জার্ড মুলারের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫২৫ গোলের রেকর্ড ভাঙ্গেন।মেসি এখন পর্যন্ত বার্সার হয়ে ৫৩০ গোল করেছেন।

৩. এক ক্যালেন্ডার ইয়ারে দেশ ও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল।  লিও মেসি এখন পর্যন্ত ৬ লা লীগা সিজনে ৩০+ গোল করেছে। এই রেকর্ডের সাথে সাথে সে আরো একটি অবিশ্বাস্য রেকর্ড এর অধিকারি। মেসি ২০১২ সালে জার্ড মুলারের ৪০ বছর পুরনো রেকর্ড ভেঙ্গে দেন।মেসি সে বছর ৯১ টি গোল করেন।এর মধ্যে বার্সার হয়ে ছিল ৬০ ম্যাচে ৭৯ গোল আর আর্জেন্টিনার হয়ে ১২ গোল। এক বছরে ৯১ গোলের রেকর্ড ভাঙ্গা বর্তমান ফুটবলে এক কথায় অসম্ভব।

৪. লীগে একটানা ম্যাচে সর্বোচ্চ গোল।  মেসি ২০১২/১৩ সিজনে একটানা ২১ ম্যাচে ৩৩ গোল করে।মেসির এই গোলের যাত্র শুরু হয় ২০১২ এর নভেম্বরে আর শেষ হয় লীগের ৩৮ তম রাউন্ডে এথলেটিকোর সাথে। এখন পর্যন্ত কোন টপ লীগের প্লেয়ার এ রেকর্ডের ধারে কাছেও আসতে পারে নি, ভাঙ্গা তো দূর।

৫. সবচেয়ে কম বয়েসী হিসেবে ৪ টি ব্যালন ডি অর জয়ী  লিও মেসির অন্যতম একটি অর্জন হচ্ছে মাত্র ২৫ বছর বয়সেই সে ৪ টি ব্যালন ডি অর জিতে নেয়।সেই একমাত্র প্লেয়ার যে এটা টানা চারবার পেয়েছে।বর্তমানে মেসির এবং রোনালদোর ৫ টা করে ব্যালন ডি অর আছে।

বর্তমানে খেলার কম্পিটিশন দেখে মনে হয় না কারো পক্ষে এটা ভাঙ্গা কখনো সম্ভব হবে।